রহিমগঞ্জ উচ্চ বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠা লাভ করে গৌরবের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছে। বিদ্যালয়টি ৩০০ শতক জমির উপর প্রতিষ্ঠিত। ২টি এক তলা ইমারত ও ১টি চারতলা ইমারতে মোট ১৮টি কক্ষ আছে। ১২টি শ্রেণি কক্ষ, ১টি অফিস কক্ষ, ১টি গ্রন্থাগার, ১টি শিক্ষক মিলনায়তন ১টি বিজ্ঞানাগার, ১টি কম্পিউটার ল্যাব ও ১টি মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ রয়েছে। এ ছাড়া ১টি খেলার মাঠ, ২টি নলকূপ ও ৩টি ল্যাট্রিন রয়েছে। অত্র এলাকায় যখন জনসাধারণ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সে মহুর্তে জ্ঞানের আলো জনসাধারণের মাঝে বিস্তরণের জন্য শিক্ষানুরাগী ঐতিহ্যবাহী চৌধুরী পরিবার ও অত্র এলাকার জনগণের শতস্ফূর্ত সহযোগিতায় ০১/০১/১৯৬৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি ০২/০৬/১৯৬৫ সালে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়ে ১৩/১২/১৯৬৭ সালে ১ম নিম্ন মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। পরবর্তীতে ০১/০৬/১৯৬৯ সালে মাধ্যমিক পর্যায় পর্যন্ত পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়ে ০১/০৬/১৯৬৯ সালে মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। ০১/০১/১৯৮৪ সালে বিদ্যালয়টি MPO লাভ করে। বর্তমানে বিদ্যালয়টিতে বহুমূখী শিক্ষা দেওয়ার সু-ব্যবস্থা রয়েছে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত অতিরিক্ত শ্রেণি শাখা চালু রয়েছে এবং নবম/দশম শ্রেণিতে মানবিক ও বিজ্ঞান শাখা চালু আছে। বর্তমানে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব আছে এবং শিক্ষার্থীদেরকে কম্পিউটার বিষযে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতি বছর JSC ও SSC পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল লাভ করে বৃত্তি পেয়ে থাকে। বর্তমানে ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি উত্তরোত্তর সার্বিক উন্নতি সাধিত হচ্ছে। এ প্রতিষ্ঠানটি ফুলপুর উপজেলার মধ্যে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিচিত।